শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে গিয়ে তিনি প্রার্থিতা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এমএ মতিন, মহাসচিব স উ ম আবদুস সামাদ।

প্রার্থী মোশাররফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করেছেন। প্রবাসে থেকেই তিনি আলাদাভাবে অনুভব করেছেন দেশের প্রতি মায়া। আর এই মায়া থেকেই দেশের জনগণের জন্য কাজ করতে চান।

দলটির চেয়ারম্যান এমএ মতিন বলেন, ’২৪-এর আন্দোলনের পর বৈষম্য দূর হওয়ার পরিবর্তে বর্তমান সরকারের আমলে বৈষম্য আরও প্রকট আকার ধারণ করেছে। যা খুবই দুঃখজনক। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবসময় বৈষম্যের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার কারণেই সমাজে সবরকম অরাজকতার সৃষ্টি হয়। ইসলামী ফ্রন্ট সব অরাজকতার স্থায়ী দাফন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews