শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের পাঠানো চিঠিতে যা লেখা আছে

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে পিএম হাউসে শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ড. আ ফ ম খালিদ হোসেন।

কী লেখা ছিল চিঠিতে

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস পাকিস্তানে নজিরবিহীন বন্যায় সে দেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এ কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে। প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ধর্ম উপদেষ্টা ও প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে।

নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে তার দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য দূরীকরণে অবদানের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews