মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

‘ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত’

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন এক গুরুত্বপূর্ণ পেসার মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

ভারত ম্যাচের পরদিনই সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখতে বলেছেন সাবেক এই কিংবদন্তি পেসার।

শোয়েব আখতারের মতে, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম। শক্তির বিচারে ভারতের চেয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া সহজ। আর তাই পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে যেন টাইগাররা সেরাটা দিতে পারে সেজন্য মুস্তাফিজুর রহমানসহ অন্য মূল ক্রিকেটারদের বিশ্রাম চান সাবেক পাকিস্তানি পেসার।

তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশের মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। ওর দিকে আমার নজর আছে। আমি এমনটা বলছি, কারণ পাকিস্তানের বিপক্ষে ওরা খুব ক্লান্ত হয়ে যাবে। পাকিস্তানের সঙ্গে তো অবশ্যই কিছুটা হলেও সুযোগ আছে (ম্যাচ জয়ের)।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ-উল হক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের কারণে বাংলাদেশকেও ম্যাচে রাখছেন। অন্যদিকে, শোয়েব মালিক মনে করেন, ভালো স্পোর্টিং উইকেট পেলে ভারতের সঙ্গে বেশ ভালো লড়াই করবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews