অনলাইন ডেস্ক:বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে (চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত) ৭২০ জনে।
শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।