মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা কারাগারের হাজতি মিলন হোসেন (৩৫) মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি একটি মারধরের মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি একটি মারামারি মামলার আসামি হিসেবে বন্দি ছিলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর পৌনে ৫টার দিকে মারা যান মিলন হোসেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews