শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

কাঁধে কাঁধ মিলিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই : আমিন

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২২ Time View

শ্যামনগর প্রতিনিধি: কেন্দ্রীয় যুবদলের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সাম্য, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (১ অক্টোবর) রাতে সাতক্ষীরা শ্যামনগরের পূজামণ্ডপে পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন তিনি। এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রদলের সাবেক এ কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরেন। বিশেষ করে ১৬ নম্বর দফার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, বিএনপির সাবেক নেতা হাফিজুর রহমান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, ছাত্রনেতা ইসরাফিল হোসেন, সরকারি মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি মোল্লা ইয়াছিন আরাফাত ও সম্পাদক মাসুদ পারভেজ, সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ ছাত্র সংগঠনের নেতা ইয়াছিন ও আবু মুছা, উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব মো. রাইহানুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews