মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে : নাহিদ

  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

অনলাইন ডেস্ক:জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে তা আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে বলে জানিয়েছে দলটি।

শনিবার (২ আগস্ট) এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা স্বাক্ষর করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।’

তিনি বলেন, ‘সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। পরে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।’

সমাবেশের বিষয়ে নাহিদ বলেন, ‘রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদি রাষ্ট্রব্যবস্থার পতন হয়নি। একইসঙ্গে আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের দাবি জানাব।’

এসময় জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি, জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণের আহ্বান নাহিদ ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews