মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০১ Time View

অনলাইন ডেস্ক:জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেএম মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে একটি মিছিল সরিষাবাড়ীর আরামনগর বাজার থেকে শিমলাবাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। অভিযোগ উঠেছে, মিছিলটি বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে সোহেল রানার নেতৃত্বে ১০০-১৫০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী লোহার পাইপ, রাম দা এবং ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

পুলিশ জানায়, হামলায় মিছিলকারী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত চালিয়ে আসছিল। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সরিষাবাড়ীর ডোয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক তদন্ত এবং স্থানীয় সাক্ষ্যপ্রমাণে এই হামলায় সোহেল রানার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, সোহেল রানা এলাকায় ত্রাস সৃষ্টি করতেন এবং পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের আগ্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকতেন বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম রাশেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত এখনও চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews