মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

গ্রেপ্তারের পর নৌকা থেকে লাফ দিয়ে পালালেন আ. লীগ নেতা

  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৫ Time View

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রেপ্তারের পর হ্যান্ডকাফসহ পালিয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে পুনরায় গ্রেপ্তার করতে বাগাহাতা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বানিয়াচংয়ে গত ৫ আগস্ট সংঘটিত ৯টি হত্যা মামলার আসামি।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ৯ মার্ডার মামলার আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার কিছু লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ৯ জন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ। আজ পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নৌকাযোগে থানার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে আব্দুল মজিদ হ্যান্ডকাফসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

মজিদকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews