মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলন ঘটেনি: এবি পার্টি চেয়ারম্যান

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

অনলাইন ডেস্ক:আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যে আকাঙ্খা নিয়ে ঘোষণাপত্র চেয়েছিলাম তার পুরোপুরি তাতে উঠে আসেনি।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আকাঙ্খার পুরোপুরি প্রতিফলন না হলেও ঘোষণাপত্রটি বাস্তবায়িত হলে সকলের আশা পূরণ হবে।

দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই ঘোষণাপত্রে চব্বিশের আবেগ নেই৷ দুই-একটি দলকে খুশি করতে এই ঘোষণাপত্র দেয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রে ২৮টি দফা যুক্ত করা হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন তাতে স্থান পেয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাশে ছিলেন। এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews