শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

পরিচয়

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬৩ Time View

রিদওয়ানুল ইসলাম:ওহে মুসলিম আমরা কারা ভুলতে বসেছি অতীত আজ..!
বাঙালি নামের পরিচয় তলে ইসলাম ভুলে বাঙালি সাজ!
ভুলেছি মোরা সালাউদ্দিন, শরিয়তউল্লাহ, তিতুমীর!
যেখানে অস্তিত্ব মোদের এনেছে বয়ে খিলজি, ওমর, কাসিম,খালিদ!
বাঙালি হইতে ইসলাম ভুলে সেজেছি নতুন সাজে!
মুসলিম মোরা আজ কি স্বাধীন..!
আজও কলবে মোদের জিঞ্জিবের ঝনঝন আওয়াজ বাজে..!
ইতিহাস ভুলে দুর্বল হয়ে হয়েছি শুধুই জনবহুল..!
ঈমান হারা নাস্তিক হয়েছি মুসলিম নামে শুধু পুতুল!
ধর্ম শুধু ইসলাম আজ মুসলিম মোরা নয়!
ঈমানের ডাক আসলে পরে সমাজের কথা কয়.!
আহারে যুবক মেতে আছো আজও ভুলে অস্তিত্বের ইতিহাস..!
বাঙালি নামের খোলসের মাঝে তোমার ঈমান হচ্ছে লাশ..!
হঠাৎ করেই মউত আসলে টনক উঠবে নড়েচড়ে..!
তখন আবার খোলস ফেলে মুসলিম হতে চাইবে যে!
আফসোস মোরা রবকে ভুলিয়া দুনিয়ার মোহে আজ সবাই.!
ইসলাম ছেড়ে আধুনিক হয়ে আপন ঈমান দেয় জবাই!
আধুনিকতার স্রোতে ভেসে আজ আধুনিক হয়ে উঠছি বেশ.!
হারিয়ে যাচ্ছে ঈমান মোদের ফুরিয়ে যাচ্ছে তাহার রেশ!
দ্বীন যে মোদের জমিনও মোদের
তারপরও মোরা বন্দী আজ!
সংস্কৃতির জিঞ্জির পরে ভেবেছি মোরা অলংকার!
মোরা মুসলিম পরিচয় পাবো রবের নিকট খুঁজলে ভাই!
চলো এক হয়ে কালেমা নিশান বিশ্বজুড়ে আজ উড়ায়!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews