মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শেখ সেলিমের ৫৮ ব্যাংক ও বিও হিসাব অবরুদ্ধের আদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৮৭ Time View

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও (শেয়ার) হিসাব  অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. খায়রুল হক এ আবেদন করেন। এতে বলা হয়, শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, শেখ সেলিম এবং তার পরিবারের সদস্যরা এসব অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধার দুরূহ হয়ে পড়বে।

তাই শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্য ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্টদের অস্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, আবেদনের শুনানি শেষে বিচারক এসব হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews