শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

অনলাইন ডেস্ক:জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই শুনানি হবে।

এ মামলায় মোট ১৬ জন আসামি। এর মধ্যে আট আসামি গ্রেফতার আছেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিরা হলেন— সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান ও শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ এ মামলার আট আসামি পলাতক। পলাতক এই আট আসামির পক্ষে দুজনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews