মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

রংপুরে গণপিটুনিতে অজ্ঞান পার্টির এক সদস্য নিহত, আহত ১

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৯ Time View

অনলাইন ডেস্ক: রংপুরে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ওষুধ খাইয়ে অজ্ঞান করতে গিয়ে জনতার পিটুনিতে মারা গেছেন অজ্ঞান পার্টির এক সদস্য। সেইসাথে আহত হয়েছে আরও একজন।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম রুপলাল চন্দ্র(৪৫)। তিনি উপজেলার ঘনিরামপুর ডাঙা পাড়া গ্রামের খগেন চন্দ্রের পুত্র। আর আহত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার গোপালপুর এলাকার প্রদীপ কুমার (৪৮)।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. ফারুক জানান, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি এক ভ্যানচালককে কৌশলে অজ্ঞান করার ওষুধ খাওয়ায়। বিষয়টি ভ্যানে থাকা আরেক যাত্রী বুঝতে পারলে বটতলী এলাকায় ভ্যানটি থামায় ওই যাত্রী। এ সময় তিনি বাজারে থাকা লোকজনকে বিষয়টি অবহিত করেন। এতে স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে আটক করে এবং গুরুতর অসুস্থ ভ্যানচালককে হাসপাতালে নিয়ে যায়। এরই মধ্যে উত্তেজিত জনতা আটক দু’জনকে ব্যাপক মারধর শুরু করে। এতে দু’জনই গুরুতর আহত হন।

পরবর্তীতে, খবর পেয়ে পুলিশ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক অভিযুক্ত রুপলাল চন্দ্রকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অপরদিকে, আহত প্রদীপ কুমারকে প্রথমে তারাগঞ্জ হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ওসি এম. এ. ফারুক আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ সময়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews