মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যা জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

অনলাইন ডেস্ক: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে, বাকিদেরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। কোনো ধৈর্য নেই আমাদের। সমাজের অবক্ষয় হয়েছে। আগে যেকোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করতেন, প্রতিহত করতেন। এখন বিপদে পাশের কোনো মানুষও এগিয়ে আসে না, প্রতিবাদ করেন না।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেইসঙ্গে অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার দেxয়ার ঘোষণা করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews