মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

অনলাইন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদের এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।

শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ শাহজাহান বলেন, সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি শ্রদ্ধার সাথে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানব সেবার মাধ্যমে সবাইকে জীবনযাপন করতে হবে। তাহলে সম্মান আল্লাহ দিবে।

তিনি আরও বলেন, জুলাই আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাঁড়িপাল্লা, কিন্তু সবাইকে এক থাকতে হবে যেনো বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি না হয়।

সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুর  রহমান, সলিমুল্ল্যাহ বাহার হিরন, আবু নাসের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জিএস হারুন, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখুসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews