মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

হত্যা মামলায় সাবেক এমপি বাহার ও তার মেয়েসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০৭ Time View

অনলাইন ডেস্ক:কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার পেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ চার্জশিট জমা দেন।

রাতে ওসি মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিকেলে নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে আকস্মিক গুলিবর্ষণে আইনজীবী আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ১৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আবুল কালাম আজাদ কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাসা কুমিল্লা নগরীর রাণীর দিঘির দক্ষিণপাড়। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়।

ঘটনার পর নিহত আইনজীবীর সহকর্মী আইনজীবী মোস্তফা জামান জসিম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ হত্যাকাণ্ডে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তার মেয়ে তাহসীন বাহার সূচনা এবং আরও ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

ওসি মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সঠিক তদন্তে যাদের নাম ওঠে এসেছে তাদের বিরুদ্ধেই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews