মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

অনলাইন ডেস্ক:ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভবনাময়— এমন মন্তব্য করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সভায় তিনি এ আহ্বান জানান।

দেশটিতে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও বিডা। এতে অংশ নেন মালয়েশিয়ার চেম্বার অব কর্মাসের নেতারাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা।

শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ সময় উল্লেখ করেন, নতুন বাংলাদেশ গড়তে দরকার অথর্নৈতিক সমৃদ্ধি। এজন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews