মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, বললেন নাসীরুদ্দীন

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

অনলাইন ডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে।

মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি শঙ্কার কথা জানান। এ সময় সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এত মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না। এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত হবে বলে হুঁশিয়ার করেন তিনি। এনসিপির এ মুখ্য সমন্বয়ক আরও বলেন, মিডিয়ার সম্পাদকরা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ভারতে তরুণরা বিকল্প মিডিয়া সৃষ্টি করেছিল, বাংলাদেশিদেরও তা করতে হবে। বাংলাদেশপন্থি সাংবাদিকদের জোর করে নিউজ করানো হয়। তারা নতুন বন্দিশালায় পড়েছে। তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, দালাল ব্যবসায়ী শ্রেণি তৈরি হয়েছে। বেকাররা নেমেছিল চাকরির জন্য, তা না হলে কীসের নির্বাচন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ধরে এনে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তবেই নির্বাচন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews