মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে নেমেছে কমিটি

  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৯ Time View

অনলাইন ডেস্ক:গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা তদন্তে নেমেছে তদন্ত কমিটি। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির সদস্যরা।

ব্রিফিংয়ে সাংবাদিকদের আরও তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তদন্ত কমিটির সদস্য জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান।

এর আগে, মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর, জেলা কারাগার, জেলা প্রশাসকের বাসভবন এলাকা ও এনসিপির সমাবেশস্থলসহ সংঘর্ষের স্থানগুলো পরিদর্শন করে তদন্ত কমিটির সদস্যরা।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই সাবেক বিচারপতি ড. মো. আবু তারিকের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটির বাকি সদস্যরা হলেন, জননিরাপত্তা বিভাগ অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র ও দায়রা জজ) মো. সাইফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) সরদার নূরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews