মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে: রিজভী

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View

অনলাইন ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সারাদেশে আইনবহির্ভূতভাবে মব করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। এমনকি জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র করতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত।

প্রসঙ্গত, গতকাল রোববার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাঁধা দেয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি করে আটকে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews