মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮২ Time View

অনলাইন ডেস্ক:হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গত মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। তখন অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। আজ সকালে চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিব শারীরিকভাবে সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews