মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

অনলাইন ডেস্ক:সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছোঁয়া মনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা থেকে ফেরার পর থেকেই ছোঁয়া মনি নিখোঁজ ছিল। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর বিকেলে প্রতিবেশীর পরিত‍্যক্ত টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন।

মরদেহটি ভাঙা ও পরিত্যক্ত টয়লেটের ওপর পড়ে ছিল। নিহতের পরনের জমা রক্তাক্ত ছিল। মুখ, মাথাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ বলেন, মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেটে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তারপর পুলিশ মরদেহ তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। সম্মিলিতভাবে আমরাও চেষ্টা করব কে বা কারা, কেন হত্যা করেছে কারণটি বের করার। সেই সঙ্গে হত্যাকারীরা যেন দ্রুত গ্রেপ্তার হয় তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা বলেন, শিশুটির মুখ, মাথাসহ সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews