মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

আগস্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২, আহত ১২৩২

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

অনলাইন ডেস্ক: আগস্ট মাসে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২ এবং আহত হয়েছেন ১২৩২ জন। এ ছাড়া রেলপথে ৩৪টি দুর্ঘটনায় নিহত ৩৪, আহত ৭ এবং নৌপথে ২১টি দুর্ঘটনায় নিহত ২৭, আহত ২২ ও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগস্টে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৫২টি দুর্ঘটনায় নিহত ৫৬৩ এবং ১২৬১ জন আহত হয়েছেন। এ সময়ে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৬, আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩৩.১৯ শতাংশ, নিহতের ৩৫.০৫ শতাংশ ও আহতের ১১.৬৮ শতাংশ।

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১২৮ ও আহত হয়েছেন ৩৩৩ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews