মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, কারাগারে প্রেমিক

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শামীম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণী চার মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শামীম হোসেন উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়ারা গুচ্ছগ্রামের বাসিন্দা হাশেম আলীর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় সাত-আট মাস আগে মোবাইল ফোনে শামীমের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শামীম বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে নিজের বাড়িসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

অভিযোগে বলা হয়, এতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সর্বশেষ গত ১৫ আগস্ট বিকেলে তরুণী শামীমের বাড়িতে গেলে সে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন দিন ধরে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এরপর শামীম জানিয়ে দেয় যে সে ওই তরুণীকে বিয়ে করবে না এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে ভুক্তভোগী চার মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী তালা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে তালা থানার ওসি মাইনউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews