মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিন সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা ৫ দিন ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি দিয়েছে। আমরাও চিঠি ইস্যু করে বন্ধ রাখার কথা এ স্থলবন্দরের ব্যবসায়ীদেরকে জানিয়েছি। সে অনুযায়ী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত পাঁচ দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (৪ অক্টোবর) থেকে পুরোদমে বন্দরের ব্যবসায়ী কার্যক্রম পুণরায় চালু করা হবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. রাসেল হাসান বলেন, পূজায় ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে, এসয় দুই দেশের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সচল থাকবে।

ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় ঘোজাডাঙ্গা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। পূজায় আগামী ১ অক্টোবর থেকে ২ অক্টোবর দুদিন সরকারি ছুটি। তবে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা শুল্ক (কাস্টমস) দপ্তর পুরোদমে সচল থাকবে।

এ সময় বন্দরের আভ্যন্তরীণ খালাস প্রক্রিয়াও চলমান থাকবে এবং পণ্য খালাস করে ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews