শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সাতক্ষীরায় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২৪ Time View

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের অংশ হিসেবে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসেন ও মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম।

সমাবেশে ৩৬ জুলাই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ‘জুলাই আন্দোলন’-এর সঙ্গে যুক্ত আহত যোদ্ধারা ও তাঁদের মায়েরা উপস্থিত ছিলেন। তারা তাঁদের জীবনের অভিজ্ঞতা, আত্মত্যাগ, সাহসিকতা ও আন্দোলনের সময়কার ভয়াবহতা তুলে ধরেন আবেগঘন ভাষায়। আমাদের সন্তানরা দেশের জন্য বুক পেতে দিয়েছিল, আর আমরা দিয়েছি তাদের সাহস, অনুপ্রেরণা ও আশ্রয়”—সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এক মা এমনটাই বললেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে ‘জাতির গৌরব ও সংগ্রামের ইতিহাসকে সম্মান জানানোর প্রয়াস’ হিসেবে আখ্যায়িত করেন বক্তারা। তারা বলেন, এই মায়েরা শুধু সন্তান জন্ম দেননি, তাঁরা জন্ম দিয়েছেন ইতিহাস।

অনুষ্ঠানে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews