শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সাতক্ষীরায় জমির দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৯৬ Time View

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর কেয়াতলায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন—আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তারা রামজীবনপুর ও কেয়াতলা এলাকার বাসিন্দা। বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় তারা গুলিবিদ্ধ হন বলে আহতদের দাবি।

আটককৃতরা হলেন, প্রতিপক্ষের আশরাফুল ইসলাম (২৫), আমানুল্লাহ ইমন (২৩), মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুন (২০)–কে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। তারা শহরের পুরাতন সাতক্ষীরা ও সখিপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহাজান দীর্ঘদিন ধরে কেয়াতলায় একটি বিরোধীয় সম্পত্তি প্রভাব খাটিয়ে দখলে রেখেছিলেন। ৫ আগস্টের পর উচ্চ আদালতের রায় নিজেদের অনুকূলে থাকার দাবি করে একই এলাকার সোহেল রেজা ফরেজ ও তার পরিবারের সদস্যরা জমি দখল করে নেন। একপর্যায়ে আজ বিকেলে একটি বাস ও একটি সিএনজিতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে শাহাজান আবারও ওই বিরোধপূর্ণ জমি দখল করতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শাহাজানের সঙ্গে থাকা সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে প্রতিপক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন বলে দাবি করেছেন আহতরা।

একপক্ষের সদস্য সোহেল রেজা ফরেজের আত্মীয় আরিফুল ইসলাম জানান, সমুদয় কাগজপত্র তাদের অনুকূলে। কিন্তু বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শাহাজান ও তার লোকজন জমি জবরদখলে রাখে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের জমি দখলে নেওয়ার পর শাহাজান বাসযোগে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়, এতে পাঁচজন আহত হন।

এ ঘটনায় অপরপক্ষ শাহাজানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে পুলিশের হাতে আটককৃত আশরাফুল ইসলাম দাবি করেন, তাদের জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছিল। শনিবার লোকজন নিয়ে তারা জমি উদ্ধারে গেলে স্থানীয়রা তাদের ওপর হামলা করে। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ১৬ বিঘা জমি নিয়ে শাহাজান ও ফরেজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একজন আগে দখলে রেখেছিল, ৫–৬ মাস আগে আরেকজন দখলে নেয়। আজ শাহাজান তার লোকজন নিয়ে পুনরায় জমি দখল করতে গেলে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়েছেন। আমরা একনলা বন্দুকের কভার পেয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews