শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৬ Time View

গত ১১ আগস্ট ২০২৫ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত কয়েকটি সংবাদ মাধ্যমে “বুড়িগোয়ালিনী নৌ থানার ওসির মদদে চলছে অবৈধ বালু উত্তোলন” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।

প্রকৃতপক্ষে, বুড়িগোয়ালিনী নৌ থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে উপকূলীয় খোলপেটুয়া নদীসহ সংশ্লিষ্ট এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের খবর ও ফলাফল সম্পর্কে স্থানীয় জনগণ ও জেলেরা অবগত আছেন।

অভিযান পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন সরঞ্জাম জব্দ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কারও ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য কিংবা অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করার প্রশ্নই আসে না।

উক্ত সংবাদে আমার বিরুদ্ধে আনা অভিযোগ শুধুমাত্র আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার জন্য করা হয়েছে। আমি এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ ওহিদুজ্জামান
ওসি, বুড়িগোয়ালিনী নৌ থানা
শ্যামনগর, সাতক্ষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews