শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মীর তাজুল ইসলাম রিপনকে এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪৩ Time View

ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশসেরা ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে “এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫” পদকে ভূষিত হয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় স্মার্ট উদ্যোক্তা ফোরামের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর মনোহরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আপিল বিভাগের বিচারপতি মো. জয়নুল আবেদীন।

উল্লেখ্য: মীর তাজুল ইসলাম রিপন একজন সাবেক ক্রিকেটার, জেলার আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews