সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের মমতাময়ী মা মিসেস হাফিজা বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কোটবাড়ি পুলিশ সুপারের নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণীজন রেখে গেছেন।
মিসেস হাফিজা বেগমের মৃত্যুতে সাতক্ষীরার প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ প্রেসক্লাবের সকল সদস্য তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।