শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯৪ Time View

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হয়েছেন শেখ নাজমুল হক। কেন্দ্রীয় যুবদল তাকে এ দায়িত্ব দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে। এরপরই সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হককে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews